1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা ও পোনা মাছ অবমুক্তকরণ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার:

পলাশবাড়ী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে “মৎস্য সেক্টরের সমৃদ্ধি-সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ অনুষ্ঠান পালন হচ্ছে। এ উপলক্ষে ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় একটি বর্ণ্যঢ্য র‌্যালি উপজেলা মৎস্য দপ্তর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সাবেক সাংসদ তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.এস.এম রফিকুল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম। উল্লেখ্য, ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয় নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শন, মাছ চাষ করণে উদ্বুদ্ধকরণ, মৎস্য বিষয়ক প্রচলিত আইন বাস্তবায়ন ও ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে মৎস্য বিভাগ জানান। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইন্সট্রাক্টর সোহেল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা সহ অন্যান্য সাংবাদিক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!