1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

নোয়াখালীতে পিকআপ উল্টে প্রাণ গেল চার শ্রমিকের

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৫৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর চৌমুহনী উপজেলায় পিকআপভ্যান উল্টে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন।

রোববার সকাল ৭টার দিকে বেগমগঞ্জ-ফেনী সড়কের করিমপুর রোড সিঙ্গার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফেনী থেকে বেগমগঞ্জ উপজেলার বাংলবাজারে একটি নির্মাণাধীন ভবনের ছাদের কাজ করার উদ্দেশ্যে ১২ জন নির্মাণ শ্রমিক নিয়ে একটি পিকআপ ভ্যান ছেড়ে আসে। পথে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী সিঙ্গার রোড এলাকায় পৌঁছলে একটি রিকশাকে অতিক্রম (ওভারট্রেক) করার সময় ভ্যানটি উল্টে যায়। গাড়িতে থাকা চালক ও ১২ জন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে একজন এবং আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরও তিনজনের মৃত্যু হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম  সংবাদ মাধ্যম কে জানান, ঘটনাস্থলে একজন ছাড়াও হাসপাতালে আরও তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহতদের মধ্যে নয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, নিহতদের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানান ওসি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!