1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

দুটি কারণে জামিন হয়নি মিন্নির

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী এ জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে সকালে মিন্নির জামিন আবেদন করে আদালতের কার্যতালিকায় তোলা হয় মামলাটি। বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন।

সকালে মিন্নির জামিন আবেদন করে আদালতের কার্যতালিকায় তোলা হয় মামলাটি। পরে বেলা ১১টার দিকে মিন্নির জামিনের জন্য শুনানি শুরু হয়। শুনানি শেষে মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক।
মিন্নির পক্ষে আদালতে শুনানিতে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম, অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, অ্যাডভোকেট দীপক চন্দ্র হালদার, অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট সাহিদা বেগম, অ্যাডভোকেট আবদুর রশীদ ও অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সঞ্জীব দাস বলেন, মূলত দুটি কারণে মিন্নির জামিন হয়নি। রিফাত হত্যা মামলার শুনানির পর বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী জামিন না দেয়ার এ দুটি ব্যাখ্যা দিয়েছেন। বিচারক বলেছেন এ মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজী এবং অন্যতম আসামি রাব্বি আকন হত্যাকাণ্ডে মিন্নির সম্পৃক্ততার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া মিন্নি নিজেও এ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তার জামিন আবেদন নামঞ্জুর করা হলো।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছেন। এ আদেশের বিরুদ্ধে মিন্নির জামিনের যৌক্তিকতা তুলে ধরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করব আমরা।
এ বিষয়ে নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বলেন, মিন্নির জামিন নামঞ্জুর হয়েছে এটা আমি শুনেছি। আমার একমাত্র ছেলেকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে মিন্নি জড়িত। এ মামলায় অভিযুক্তদের আইনের ফাঁক দিয়ে জামিনে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

এক প্রশ্নের জবাবে দুলাল শরীফ বলেন, প্রথমে মিন্নিকে এ মামলার আসামি করা হয়নি। কারণ আমার কিছুতেই বিশ্বাস হয়নি মিন্নি এ হত্যাকাণ্ডে জড়িত। কিন্তু যখন আমি বুঝতে পেরেছি মিন্নি হত্যাকাণ্ডে জড়িত তখন আমি মিন্নিকে গ্রেপ্তারের জন্য সংবাদ সম্মেলনসহ মানববন্ধন করেছি। কাজেই তার জামিন হোক আমি তা চাই না।

এ বিষয়ে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, মিন্নিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামিন দেয়ার এখতিয়ার নেই। তারপরও আমরা চেষ্টা করেছি। কারণ আমার মেয়ে অসুস্থ। আমার মেয়ে নির্দোষ। তাই জামিনের জন্য আমি পরবর্তী কার্যক্রম চালিয়ে যাব।

তিনি আরও বলেন, আমার মেয়েকে ফাঁসানো হয়েছে। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকারীরা যাদের ছত্রচ্ছায়ায় থেকেছে তারাই আসামিদের বাঁচানোর জন্য আমার মেয়েকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আমি তাদের বিচার চাই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!