1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

দিনাজপুরে ঘুষ গ্রহণকালে দুদকের হাতে প্রকৌশলী আটক

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

বাড়ি বরাদ্দের জন্য আবেদনকারীর কাছ থেকে ঘুষ গ্রহণকালে ৬০ হাজার টাকাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ দেলোয়ার হোসেনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টায় নিজ কার্যালয়ে ঘুষ গ্রহণকালে তাকে হাতেনাতে আটক করা হয়।

দুদক দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগ আসে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি বরাদ্দ কমিটির সভায় দিনাজপুর হাউজিং এস্টেটের একটি বাড়ি নাজমুন্নাহার নামে একজনকে বরাদ্দ প্রদানের নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু অনুমোদনের দেড় বছর পার হলেও বাড়িটি বরাদ্দ না দিয়ে তাকে হয়রানি করছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

ভুক্তভোগী তাদেরকে বারবার অনুরোধ করলেও নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াদুদ বরাদ্দ প্রদানের জন্য দেড় লাখ টাকা দাবি করেন। অভিযোগকারী দুদকের স্মরণাপন্ন হলে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা একটি এনফোর্সমেন্ট টিম গঠন করেন। ওই টিম রোববার সন্ধ্যা থেকেই গৃহায়ন কর্তৃপক্ষের দিনাজপুর ডিভিশনে গোপনে অভিযান চালায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এক সময় আবেদনকারীর কাছ থেকে ৬০ হাজার টাকা নগদ ঘুষ গ্রহণ করছিলেন দেলোয়ার। এ সময় দুদকের সদস্যরা গিয়ে নিজ কার্যালয়ে হাতেনাতে তাকে আটক করেন।

তিনি আরও জানান, এ ব্যাপারে একটি এজাহার করা হয়েছে। আটক দেলোয়ার হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!