1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

ডেঙ্গু নিয়ে ফিরছিলেন বাড়ি, বাসেই মৃত্যু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হন নড়াইলের ইকরাম হোসেন (৪৫)। গতকাল বুধবার রাতে হানিফ পরিবহনের একটি চেয়ার কোচ ঢাকা থেকে নড়াইলে যাচ্ছিলেন তিনি। পথেই তার মৃত্যু হয়। নিহত ইকরামের বাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে।
হানিফ পরিবহনের সুপারভাইজার ও যাত্রীরা জানান, বুধবার রাতে ঢাকার আব্দুল্লাহপুর থেকে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের ইকরাম হোসেন হানিফ পরিবহনের একটি বাসে নড়াইলে আসছিলেন। দৌলদিয়া ফেরিঘাটে এলে পরিবহনের সুপারভাইজারের কাছে তিনি (ইকরাম) জানতে চান এটা কোন জায়গা? কালনা ফেরিঘাটে এসে বাসের পেছনের সিটের যাত্রীরা বাইরে নামলেও ইকরাম নামেননি। এ সময় পরিবহনের লোকজন ও সুপারভাইজার বুঝতে পারেন তার মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পরিবহনের যাত্রী ও সুপারভাইজার বাস নিয়ে সরাসরি নড়াইল সদর থানায় চলে আসেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে।
নিহততের চাচাতো ভাই কবির হোসেন জানান, ঢাকায় একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করতেন ইকরাম। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় বাড়িতে চলে আসছিল। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। বলেন, ‘ইকরাম তার পরিবারকে বাড়িতে আসার পূর্বেই জানিয়েছিল সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!