শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

ডেঙ্গু জ্বরে গাইবান্ধায় আক্রান্ত তিনজন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ৬১ বার পড়া হয়েছে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিন ব্যক্তি। তারা হলেন, গাইবান্ধা শহরের বানিয়ারজান এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম(২২), মমিনপাড়ার আব্দুল জলিলের মেয়ে প্রিয়া আকতার (২০) এবং সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম গ্রামের মিঠু খন্দকারের ছেলে সাগর খন্দকার (১৯)।

হাসপাতালের তত্বাবধায়ক মাহফুজার রহমান জানান, গত ২২ জুলাই সোমবার সাগর নামের এক যুবক প্রচন্ড জ্বর ও মাথা ব্যাথায় আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে আসেন। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করেন। সেখানেই তিনি মুলত: ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে তার রক্ত পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া, শহরের মমিন পাড়ার বাসিন্দা প্রিয়া আকতার কয়েকদিন আগে ঢাকায় তার বোনের বাড়ীতে বেড়াতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাড়ী ফিরে আসেন। এরপর গত মঙ্গলবার ২৩ জুলাই প্রিয়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

তত্বাবধায়ক আরও জানান, শহরের বানিয়ারজান এলাকার রাশেদুল নামের এক যুবক ঢাকায় পড়ালেখা করেন। তিনি গত কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয়ে বাড়ী আসেন। গত মঙ্গলবার ২৩ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনিও ডেঙ্গুজ্বরে আক্রান্ত। তবে আক্রান্ত তিনজনেই বর্তমানে আশংকামুক্ত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft