1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

জনগণ মেরে ক্ষমতায় মাদুরো: জাতিসংঘ

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

ভেনিজুয়েলায় আইনের শাসন নেই। নিরাপত্তা বাহিনী দিয়ে বিচার বহির্ভূত হত্যা ও গুম-খুনের মাধ্যমে দেশজুড়ে ভয়-আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

এভাবেই ক্ষমতায় টিকে রয়েছেন তিনি। সাধারণ জনগণ থেকে শুরু করে বিরোধী রাজনীতিকদের নির্যাতন-নিপীড়ন অব্যাহত রেখেছেন।

যাতে আজীবন ক্ষমতায় থাকতে পারেন। জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক রিপোর্টে উঠে এসেছে ল্যাটিন আমেরিকার দেশটির এ ভয়াবহ মানবাধিকার চিত্র।

শুক্রবার প্রকাশিত ওই রিপোর্টে অর্থনৈতিক, সামাজিক, নাগরিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার লঙ্ঘনের এই পরিস্থিতি থামাতে এখনই পদক্ষেপ নিতে মাদুরো সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর দ্য গার্ডিয়ান ও ডয়েচে ভেলের।

প্রতিবেদন তৈরির জন্য ভেনিজুয়েলার জনগণের ৫৫৮টি সাক্ষাৎকার নেয়া হয়েছে। গত বছর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা ছিল ৫ হাজার ২৮৭ জন।

আর চলতি বছর এখন পর্যন্ত এ সংখ্যা ১৫৬৯ জন। প্রতিবেদনে জাতিসংঘ জানায়, পুলিশ অপরাধীদের আটক করে গুলি করে এবং ঘটনা এমনভাবে উপস্থাপন করে যেন মনে হয় আসামি পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ করেছিল।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা বিস্ময়কর। জাতিসংঘ জানায়, তারা দেখেছে যে কীভাবে স্পেশাল অ্যাকশন ফোর্সেস অপরাধকে সাজায়। তারা নিজেরাই অস্ত্র রেখে দিয়ে গুলি চালায় এবং দাবি করে তাদের ওপর গুলি চালানো হয়েছিল।

এছাড়া ওই প্রতিবেদনে সামাজিক ও অর্থনৈতিক অধিকারের কথাও তুলে ধরা হয়। সরকারের বিচারব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। জাতিসংঘ জানায়, দেশটিতে খাবার ও স্বাস্থ্য অধিকারসহ সামাজিক ও অর্থনৈতিক অধিকার যে ক্ষুণ্ণ হচ্ছে সেটা বিশ্বাস করার জন্য যথেষ্ট কারণ রয়েছে। এখনও এই প্রতিবেদনের কোনো জবাব দেননি নিকোলাস মাদুরো সরকার। তবে এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছিলেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!