1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ছয় মাসে ২০৮৩ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালে দেশে ধর্ষণসহ মোট ২০৮৩ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন বলে রিপোর্ট প্রকাশ করেছে মহিলা পরিষদ।সোমবার মহিলা পরিষদ আয়োজিত ‘বর্তমান জাতীয় পরিস্থিতি, অব্যাহত নারী-শিশু নির্যাতনের প্রতিবাদ ও সামাজিক নিরাপত্তার দাবিতে’ এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

মহিলা পরিষদ সংরক্ষিত ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে এ তথ্য দিয়েছে। এতে বলা হয়, দেশে এসময়ে ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ৭৩১টি। তারমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫৯২ জন, গণধর্ষণের শিকার হয়েছেন ১১৩ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৬ জনকে, এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১২৩ জনকে।

একই তথ্য অনুসারে ২০১৪-২০১৮ এই সময়কালে ধর্ষণের ঘটনা বৃদ্ধিসহ মোট ৫২৭৪ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন মোট ৩৯৮০ জন তার মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ৯৪৫ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৪৯ জনকে, এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৭৩০ জনকে।

মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলনে মডারেটরের দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি আয়শা খানম। কেন্দ্রীয় কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা পরিষদের লিগ্যাল অ্যাডভোকেসি পরিচালক অ্যাডভোকেট মাকছুদা আখতার লাইলী।

সংবাদ সম্মলনে সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, সহ সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম, লিগ্যাল এইড সম্পাদক সাহানা কবীর ছাড়াও অন্যতম সহ সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, হান্নানা বেগম, আন্তর্জাতিক সম্পাদক রেখাসহ কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনটি সঞ্চলনা করেন অ্যাডভোকেসি পরিচালক জনা গোস্বামী।

সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বলা হয়, সারাদেশে নারী ও শিশুদের ওপর সহিংসতার মাত্রা এমন পর্যায়ে পৌছেছে যা অতীতের যে কোন সময়ের বর্বরতাকে হার মানিয়েছে।

এ ব্যাপারে পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারী ও শিশু নির্যাতনের এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় ব্যক্তি, প্রতিষ্ঠান সহ সকল জনগণের উদ্যোগে প্রচার অভিযান এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি নারী আন্দোলনের এই সুপারিশগুলোকে গুরুত্বে সাথে বিবেচনা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রলালয়ের কাছে আহ্বান জানান। তিনি ধর্ষণের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বলা হয় নারী ও কন্যার প্রতি এই ধরণের সহিংসতা নারীর অগ্রযাত্রা বাধাগ্রস্ত করছে এবং নারীর স্বাধীন চলাচল ও উন্নয়নের ধারার গতি ক্রমান্বয়ে সংকুচিত হয়ে পড়ছে। সমাজের মধ্যে নানা ধরণের অস্থিরতা ও নিরাপত্তাহীনতার পরিস্থিতি বিরাজ করছে। নারী ও শিশুর প্রতি সহিংসতার বিষয়টি একটি বিশেষ পরিস্থিতি হিসেবে ঘোষণা করে সমগ্র জাতিকে এই বিষয়টিকে জাতীয় সমস্যা বিবেচনা করে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!