1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

চীনে বন্যায় ৬১ জনের প্রাণহানি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে চীনে বন্যায় ৬১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আরও তিন লাখ ৫৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

দেশটির উদ্ধারকর্মীরা জানিয়েছেন, চলতি সপ্তাহে ভারী বর্ষণের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১১ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বন্যার কবলে পড়া পাঁচ লাখ ৯৪ হাজারের বেশি মানুষকে ইতিমধ্যে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।

এ ছাড়া বন্যায় প্রায় চার লাখ ৬৯ হাজার ৩০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এতে দেশের অর্থনীতির দুই দশমিক তিন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলেও জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, গত ৬ জুলাই থেকে জিয়াংশির ২৯টি নদীর পানি বিপদসীমার মাত্রা অতিক্রম করেছে।

চীনের আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, দক্ষিণের ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ১০ দিনের মধ্যে নদীর পানি বিপদসীমার ৩০-৭০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।

এদিকে জিয়াংশি প্রাদেশিক আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে টানা মঙ্গলবার পর্যন্ত চলবে। এতে বন্যা পরিস্থিতি আর অবনতি হতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!