1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গাইবান্ধা পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২৫ থেকে ৩১ জুলাই পর্যন্ত ‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ শ্লোগান নিয়ে দেশব্যাপী এই সপ্তাহ পালন উপলক্ষে সপ্তাহব্যাপি কর্মসূচি পালিত হবে।

গাইবান্ধা পৌরসভার উদ্যোগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া র‌্যালী শুরুর আগে গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন ঝাড়– হাতে নিয়ে সড়ক পরিস্কার করে কর্মসূচির উদ্বোধন করেন। এই পরিস্কার কর্মসূচিতে পৌরসভার প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটারসহ অন্যান্য কাউন্সিলর, সরকারি কর্মকর্তা ও র‌্যালীতে উপস্থিত সর্বস্তরের মানুষ অংশ নেয়।

র‌্যালী শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটার প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!