1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ

গাইবান্ধার ৪টি পৌরসভা অফিসে তালা ॥ পৌর কর্মচারীদের কর্মবিরতি ॥ প্রেসক্লাব চত্বর ও সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

রাজস্ব খাত থেকে বেতন ভাতা প্রদানের এক দফা দাবিতে দু’দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির শেষ দিনে ২ জুলাই আজ মঙ্গলবার গাইবান্ধা প্রেস ক্লাব চত্বর ও সংলগ্ন সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে পৌর কর্মচারিরা।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালে জেলার গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ ও নবগঠিত পলাশবাড়ির পৌরসভা কার্যালয় তালাবদ্ধ করে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিরা এই কর্মসূচিতে অংশ নেয়। অবস্থান চলাকালে কর্মচারীরা ‘দেশ দরদী শেখ হাসিনা, বেতন ছাড়া বাঁচিনা’, ‘মা জননী হাসিনা, বেতন ছাড়া বাঁচিনা’ ইত্যাদি শ্লোগান দিয়ে এলাকা মুখর করে তোলেন।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এবিএম সিদ্দিকুর রহমান, রেজাউল হক, বিপুল কুমার সাহা, মিলন কুমার সরকার, রবিউল ইসলাম, মিজানুর রহমান শামী, সূচনা সরকার, আব্দুল আহাদ বাবু, এসএম মাজাহারুল আনোয়ার, মুনছুর আলম, শরিফুল ইসলাম ডাকুয়া, মেহেদুল ইসলাম, ফিরোজ কবীর প্রামানিক, আরিফুর রহমান, অনন্ত কুমার প্রমুখ।

অবস্থান শেষে নেতৃবৃন্দ গাইবান্ধা প্রেস ক্লাবের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সাংবাদিক রজতকান্তি বর্মন, খায়রুল ইসলাম, শেখ হুমায়ুন হক্কানী প্রমুখ তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।

অবস্থান কর্মসূচির শুরুতে গাইবান্ধা পৌরসভা কার্যালয় থেকে কর্মচারীদের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!