1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গাইবান্ধায় যুবলীগের উদ্যোগে বন্যাদূর্গতের মাঝে শুকনো খাবার বিতরণে – হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি

  • আপডেট হয়েছে : শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে জেলা আওয়ামী যুবলীগ। গত ১৯ জুলাই শুক্রবার দুপুরে শহরের নতুন ব্রীজ সংলগ্ন শহর রক্ষা বাঁধে আশ্রিত ১ হাজার বানভাসী মানুষের মাঝে এসব খাবার বিতরণ করে সংগঠনের জেলা কমিটির নেতাকর্মীরা।

জেলা যুবলীগের উদ্যোগে বন্যাদুর্গতদের খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-০২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. সাহিদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিবসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির ঢল এবং বাঁধ ধ্বসে ইতোমধ্যে বানের জলে প্লাবিত হয়ে পড়েছে জেলার পাঁচ উপজেলাসহ গাইবান্ধা পৌরসভা। পৌরসভার প্রায় সবগুলো ওয়ার্ড বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন পানিবন্দি পৌরবাসী। ভয়াবহ বন্যায় ভাসছে গাইবান্ধা। সড়কে পানি ওঠায় বিপর্যস্ত হয়ে পড়েছে গাইবান্ধার সড়ক যোগাযোগ ব্যবস্থা। সেইসাথে আশ্রয়, বিশুদ্ধ খাবার পানির সংকট, স্যানিটেশনসহ দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের। এদিকে গাইবান্ধার সকল নদ-নদীর পানি গত ২৪ ঘন্টায় বৃদ্ধি না পেলেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ফুলছড়ির তিস্তামুখ ঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ১৪৩ সে.মি., ঘাঘট নদীর পানি শহরের নতুন ব্রীজ পয়েন্টে বিপদসীমার ৮৪ সে:মি: উপর দিয়ে বইছে। তবে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর পয়েন্টে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার ১ সে:মি: নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!