1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

গাঁজার বাগান ধ্বংস, আটক মালিক

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

ফরিদপুরে সদর উপজেলার ভাসানচরে গাঁজার বাগান ধ্বংস করেছে র‌্যাব এর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় মাদক ব্যবসায়ী ও বাগান মালিককে আটক করা হয়েছে।

রোববার সকালে জেলার অম্বিকাপুর ইউনিয়নের ভাসানচর এলাকায় র‌্যাব ৮ ওই অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভাসানচর এলাকায় অভিযান চালিয়ে শতাধিক গাঁজা গাছসহ একটি বাগান উদ্ধার করা হয়। এসময় বাগানের মালিক জিলান সরদারকেও আটক করা হয় বলে জানান ফরিদপুর র‌্যাবের কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ।

আটক জিলান সরদার অধিক মুনাফার লোভে দীর্ঘদিন ধরে এই গাঁজার বাগান করে আসছিল। বাগান থেকে আটক গাঁজার আনুমানিক বাজার মূল্য আড়াই থেকে তিন লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

পরে গাঁজা গাছসহ মাদকব্যবসায়ীকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!