1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

আদাবরে পাঠাও চালককে কুপিয়ে হত্যা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

রাজধানীর আদাবরে মোবাইলের অ্যাপ ভিত্তিক রাইড শেয়ার প্রতিষ্ঠান পাঠাও এর চালক জুয়েল (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে আদাবর ১০ নম্বর রোডের মাথায় বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন আদাবর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতের ঘটনার পর স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মিরপুরের একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে মারা যান তিনি।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে জুয়েলের স্ত্রী আরজিনা বেগম মারামারি সংক্রান্ত বিষয়ে আদাবর থানায় একটি মামলা করেছিলেন। আমরা ধারণা করছি, ওই মামলার আসামিরা তাকে কুপিয়ে হত্যা করতে পারে। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিহত জুয়েল মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলার সিরাজ মিয়ার ছেলে। সে অ্যাপভিত্তিক পরিবহন সেবা-পাঠাও এর চালক ছিলেন। আদাবর এলাকায় স্ত্রী আর্জিনা খাতুনকে নিয়ে বসবাস করতেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!