শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

৩ জুনের পর করা ছাত্রদলের কোনো কমিটি বৈধ হবে না: রিজভী

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৬৩ বার পড়া হয়েছে

গত ৩ জুন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বিলুপ্ত ঘোষণার পর করা কোনো কমিটি বৈধ হবে না বলে জানিয়েছে বিএনপি।

রোববার (২১ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

রিজভী জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ বিলুপ্ত ঘোষণার পর থেকে ছাত্রদলের বিভিন্ন মহানগর, জেলা, থানা কমিটি ও থানা মর্যাদার ইউনিটসমূহের কমিটি গঠন করা হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সবাইকে অবগতির জন্য জানানো হচ্ছে যে, গত ৩ জুন ২০১৯ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিলুপ্ত ঘোষণার পর থেকে ছাত্রদলের মহানগর, জেলা, থানা কমিটি ও থানা মর্যাদার কোনো কমিটি গঠন করে থাকলে তা কার্যকর বলে গণ্য হবে না।

উল্লেখ্য, গত ৩ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার পর এখন পর্যন্ত নতুন কমিটি গঠন করতে পারেনি সংগঠনটি। সেই থেকে ছাত্রদলে চলছে অচলাবস্থা।

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদুল আজহার আগেই ছাত্রদলের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সে লক্ষ্যে কাজ করছে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft