1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

স্থানান্তর করানোর পরিস্থিতিতে নেই এরশাদ: জিএম কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসাবিষয়ক সব কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। কিন্তু স্বাস্থ্যের সার্বিক অবস্থা অনুযায়ী এ মুহূর্তে কোনোভাবেই তাকে স্থানান্তরের পরিস্থিতি নেই বলে জানিয়েছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা।

আজ শুক্রবার ( ৫ জুলাই) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজে এরশাদের সুস্থতা কামনায় দোয়া শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কাদের বলেন, পার্টি চেয়ারম্যানের শরীর থেকে প্রায় দুই লিটার পানি বের করা হয়েছে আজ। রাতে ডায়ালাইসিস করে রক্তের অপ্রয়োজনীয় অংশ বের করে ফেলা হয়।

‘গত আট ঘণ্টায় আট ব্যাগ রক্ত পুশ করা হয়েছে তার শরীরে। এ ছাড়া গত ১০ দিনে প্রায় ২৮ ব্যাগ রক্ত দেয়া হয়েছে।’

এর আগে জুমার নামাজ শেষে এরশাদের সুস্থতা কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সংসদ সেলিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরু, দেলোয়ার হোসেন, হাজী আবুবকর, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব সাবেক সংসদ নুরুল ইসলাম ওমর, আমির উদ্দিন আহমেদ ডালু, সম্পাদকমণ্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা ইসহাক ভুঁইয়া, জসিম উদ্দিন ভুঁইয়া, ফকরুল আহসান শাহজাদা, হেলাল উদ্দিন, বেলাল হোসেন, এমএ রাজ্জাক খান, সুমন আশরাফ, রেজাউল করিম, মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় নেতা মুহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, আবু সাদেক বাদল, এনাম জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আবু তৈয়ব, আব্দুস সাত্তার, শফিকুল ইসলাম দুলাল, আক্তার হোসেন, দ্বীন ইসলাম শেখ, সোলায়মান সামি, ইকবাল হোসেন তাপস, মোনাজাত চৌধুরী, গাজী এমএ সালাম, এমএ সোবহান, হাজী সাব্বির আলী, মাহবুবুর রহমান খসরু প্রমুখ।

এ ছাড়া সাবেক এই রাষ্ট্রপতির সুস্থতা কামনায় সারা দেশের প্রতিটি ওয়ার্ডে জাপা সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে প্রতিটি মসজিদে জুমার নামাজ শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft