1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাকিব ছাড়াই শ্রীলঙ্কা সফরে টাইগারদের দল ঘোষণা - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

সাকিব ছাড়াই শ্রীলঙ্কা সফরে টাইগারদের দল ঘোষণা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ ওয়ান ডে দল ঘোষণা করা হয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। অনেকটা চমক দিয়েই ঘোষণা করা হয়েছে দল। এই দলে নেই সাকিব ও লিটন।
তিন বছর পর ওয়ানডে দলে ডাক পেলেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের সঙ্গে ওপেনার এনামুল হককে ফিরিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়ক হিসেবে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন টুর্নামেন্টে কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া পেসার আবু জায়েদ রাহী। ছুটি চাওয়ায় শ্রীলঙ্কা সফরের দলে নেই সাকিব আল হাসান ও লিটন দাস।

আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২০ জুলাই দেশ ছাড়বে মাশরাফির দল। এর আগে ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচে খেলবে তারা।

ওয়ানডের বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এনামুল হক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!