1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সাঁওতালদের সিধু-কানু দিবসে গোবিন্দগঞ্জের কাটাবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৫৭ বার পড়া হয়েছে

সাঁওতালদের সিধু-কানু দিবস উপলক্ষে সোমবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বনের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই দিবসটি পালন করা হয়।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজারমোহাম্মদ জাহেদ হাসান, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, কোষাধ্যক্ষ মাসুদ হাসান, আদিবাসী নেত্রী প্রিসিলা মুর্মু, অবলম্বনের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুরঞ্জিৎ বর্মন, প্রজেক্ট অফিসার রুমিলা হেমব্রম, আদিবাসী যুব নেত্রী তেরেসা সরেন, আদিবাসী নেতা রাফায়েল হাসদা প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাসরত আদিবাসীদের মধ্যে সাঁওতাল সম্প্রদায় অন্যতম। ১৮৫৫ সালের ৩০ জুন সিঁদু, কানুর নেতৃত্বে নির্যাতন, জুলুম ও অত্যাচার, শোষণ নির্যাতনের বিরুদ্ধে যে বিদ্রোহের সুচনা হয় তাই ইতিহাস খ্যাত সাঁওতাল বিদ্রোহ। সারা দেশে সমতলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী মানবাধিকার এবং জীবন মানের সার্বিক দিক দিয়ে আজও নানাভাবে বঞ্চিত এবং সে কারণেই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর থেকে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠী হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে চিহ্নিত। এক কথায় বলা যায়, জাতীয় উন্নয়ন কর্মকান্ডের মূল স্রোতধারা থেকেই তারা অনেকটা বিছিন্ন। এই বাস্তবতার উপলব্ধি থেকেই অবলম্বন গাইবান্ধা জেলার উল্লিখিত জনগোষ্ঠীর সমস্যাসমূহ চিহ্নিত এবং তা থেকে উত্তরণের জন্য মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় দীপ প্রকল্পের মাধ্যমে অধিকার ও জীবনমান উন্নয়নে কাজ করছে।

আদিবাসী নেতারা বলেন উত্তরাঞ্চলের আদিবাসীদের উপর নির্যাতন-নিপীড়ণের পেছনে ভূমি দখলই প্রধান কারণ। এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে তার সবটাই ভূমিকে কেন্দ্র করে ঘটছে। প্রভাবশালী ভূমিদস্যুরা আদিবাসীদের ভূমি জবরদখল করেই চলেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!