1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

র‌্যাবের হাতে আটক জেএমবির তিন নেতা

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

ল্যাপটপ, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেটসহ চট্টগ্রাম নগরের দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন নেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাতে তাদের আটক করে র‌্যাব-১১ এর একটি দল। পরে তাদের নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়।

আটক তিন জেএমবি নেতা হলো- মো. আশফাক-উর-রহমান অয়ন প্রকাশ আরিফ প্রকাশ অনিক (২৬), মো. রনি আহম্মেদ প্রকাশ রনি (৩১) ও মো. রিপন মন্ডল প্রকাশ রিপন (৩০)। তিনজনই নারায়নগঞ্জের বন্দর ও সিদ্দিরগঞ্জ থানায় দায়ের হওয়া মামলার পলাতক আসামি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরের দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় জেএমবির তিন নেতাকে আটক করা হয়েছে। তারা ২০১৮ সালে নারায়নগঞ্জের বন্দর ও সিদ্দিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার পলাতক আসামি।

জেএমবি সদস্যদের কাছ থেকে ল্যাপটপ, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে জানান মো. জসিম উদ্দীন চৌধুরী।

র‌্যাব কর্মকর্তা জসিম উদ্দীন চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া তিনজনই দীর্ঘদিন ধরে গোপনে সংগঠিত হয়ে জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছে বলে স্বীকার করেছে। নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনাও ছিল তাদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft