1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ অতিরিক্ত ফি আদায় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সতর্কতা স্থানীয় ক্লিনিক রক্ষায় সন্তান জন্মদানে ১ হাজার ইউরো বোনাস দিচ্ছে ফরাসি শহর জুলাই হত্যাকাণ্ডের খুনিদের ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য : প্রেস সচিব

মোস্তফা সোহরাব চৌধুরী টিটু রংপুর চেম্বারের সভাপতি পুন:নির্বাচিত

  • আপডেট হয়েছে : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) এর ২০১৯-২০২১ দ্বি-বার্ষিক মেয়াদী পরিচালনা পর্ষদের নির্বাচনে সভাপতি পদে আবারো পুন:নির্বাচিত হয়েছেন মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।
একইসাথে, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন যথাক্রমে মোজতোবা হোসেন রিপন ও মনজুর আহমেদ আজাদ। আরসিসিআই এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ সোমবার বিকেলে রংপুর চেম্বারের বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে গত ২৯ জুন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র ২০১৯-২০২১ দ্বি-বার্ষিক মেয়াদী পরিচালনা পর্ষদের নির্বাচনে নির্বাচিত ১৮ জন পরিচালক তাদেরকে নির্বাচিত করেন।
আরসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড রংপুর শাখার সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোঃ আব্দুর রহিম নব নির্বাচিত সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন ও সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ এর নাম ঘোষণা করেন ।
রংপুর চেম্বারের নব নির্বাচিত অন্যান্য পরিচালকবৃন্দরা হলেন মোঃ শাহজাহান বাবু, মোঃ ওবায়দুর রহমান রতন, মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা, মোঃ আমজাদ হোসেন চৌধুরী, মোঃ রিয়াজ শহিদ শোভন, মোঃ আশরাফুল আলম আল আমিন, মোঃ আজিজুল ইসলাম মিন্টু, মোঃ আকবর আলী, পার্থ বোস, দেবব্রত সরকার রঞ্জু, মোঃ জুলফিকার আজিজ খান, মোঃ হাবিবুর রহমান রাজা, খেমচাঁদ সোমানী রবি, অজয় প্রসাদ বাবন ও প্রণয় বণিক।
এছাড়াও, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রতিনিধি পরিচালক হিসেবে নির্বাচিত হন রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান রাঙ্গা।
এ সময় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরসিসিআই নির্বাচন বোর্ডের সদস্য ও শাহ্্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, রংপুর শাখার এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোঃ সোলাইমান ও আরসিসিআই নির্বাচন বোর্ডের সদস্য ও এক্সিম ব্যাংক লিমিটেড,রংপুর শাখার ফার্স্ট এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোঃ আহসান হাবীব, আরসিসিআই নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান ও জনতা ব্যাংক লিমিটেড, এরিয়া অফিস রংপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাঃ মিজানুর রহমান সরকার, আরসিসিআই নির্বাচন আপীল বোর্ডের সদস্য ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, রংপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোঃ আলী আসাদ, আরসিসিআই নির্বাচন আপীল বোর্ডের সদস্য ও ঢাকা ব্যাংক লিমিটেড, রংপুর শাখার সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক জনাব আ ন ম আযম মেহরাব. রংপুর চেম্বারের সাবেক জুনিয়র ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ সোমানী, নির্বাচনী কর্মকর্তা ড. মোঃ রেজা-উন-নূর।
উল্লেখ্য, গত ২৯ জুন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র ২০১৯-২০২১ দ্বি-বার্ষিক মেয়াদী চেম্বার পরিচালনা পর্ষদের নির্বাচন নগরীর পুলিশ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।
এতে জেনারেল ও এসোসিয়েট গ্রুপের পরিচালকের ১৮ টি পদেও সবকটিতে মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী ঐক্যপরিষদ পূর্ণ প্যানেল জয় লাভ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft