1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎ঈদে বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মো. শওকত ওরফে জসিম নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

নিহত শওকত উপজেলার মেহাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য। তিনি ওই ওয়ার্ডের যমুনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

নিহত শওকতের মেয়ে জিদনি আক্তার জানান, শুক্রবার দুপুরে কে বা কারা শওকতকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাত সোয়া ৮টার দিকে শওকত বাড়িতে ফোন করে জানান তিনি ফিরছেন।

এর কিছুক্ষণ পর খবর পাওয়া যায় শওকতকে মারধর করে যমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ফেলে রাখা হয়েছে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম জানান, ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!