1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

বিশ্বমঞ্চ থেকে ভারতের করুণ বিদায়

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ২৭ বার পড়া হয়েছে

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম সেমি ফাইনালে ভারতের মুখোমুখি হয় গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। কিউইদের ছুঁড়ে দেওয়া ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারত ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ২২১ রান। তাতে ১৮ রানের জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠলো কিউইরা।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ম্যাট হেনরির বলে মাত্র এক রান করে সাজঘরে ফেরেন এই বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করা রোহিত শর্মা। ব্যর্থ হয়েছেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ভিরাট কোহলিও। স্কোর বোর্ডে ১ রান যোগ করেই ট্রেন্ট বোল্টের বলে লেগবিফোর উইকেট হন তিনি। দলের চরম বিপদের সময় চরমভাবে ব্যর্থ লোকেশ রাহুল। হেনরির বলে খোঁচা মেরে তিনিও ফেরেন সাজঘরে, মাত্র ১ রান করে।

বর্ষীয়ান দিনেশ কার্তিক এসে উইকেট কামড়ে থাকেন। ২০ বল খেলার পর রানের খাতা খোলেন তিনি। কিন্তু তারও শেষরক্ষা হয়নি। হেনরির বলে পয়েন্টে অসামান্য এক ক্যাচ নিয়ে তাকে হতাশ করেন জিমি নিশাম।

হার্দিক পান্ডিয়া ও রিশাভ পান্ট ৫ম উইকেট জুটিতে ৪৭ রান যাগ করে বিপদ সামাল দেয়ার চেষ্টা করেন। কিন্তু স্পিনার স্যান্টনার আসতেই নিজেকে সামলাতে পারেননি। ছক্কা হাকাতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন তিনি ৩২ রান করে। একই সংখ্যক রান তোলার পর পান্ডিয়াও একইভাবে মারতে গিয়ে স্যান্টনারকে উইকেট দিয়ে ফিরে আসেন।

ভারতের আশা তখন মহেন্দ্র সিং ধোনীকে নিয়ে। দুর্দান্ত এই ফিনিশারের সাথে যোগ দেন বল হাতে দারুন পারফর্ম করা রবীন্দ্র জাদেজা। দুর্দান্ত কিছু শট খেলে বল আর রানের ব্যবধান কমিয়ে আনতে থাকেন তিনি। ৫ বছর পর ক্যারিয়ারের ১১ তম ফিফটু তুলে নেন তিনি মাত্র ৩৮ বল খেলে।

জয় থেকে মাত্র ৩২ রান দুরে যখন, তখনই ছন্দপতন। বোল্টকে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। ভুল করেননি উইলিয়ামসন। জাদেজার বিদায়ের সাথে সাথে যেন উবে যায় ভারতের জয়ের সম্ভাবনা। তবে আশার প্রদীপ জ্বালিয়ে তখনও ক্রিজে ছিলেন ধোনি।

লোকি ফারগুসনের ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে আশার আলোটা বাড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু মার্টিন গাপটিলের দুর্দান্ত এক থ্রো সব শেষ করে দেয়। ঠিক ৫০ রান তুলে রান আউটে কাটা পড়েন ধোনি। সেই সাথে নিশ্চিত হয়ে যায় বিশ্বকাপ থেকে ভারতের বিদায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft