1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন বাংলাদেশি নারী জেসি

  • আপডেট হয়েছে : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ২৬ বার পড়া হয়েছে

প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ধারাভাষ্য দেয়ার সুযোগ পেয়েছেন সাথিরা জাকির জেসি। ইংল্যান্ডে চলমান বিশ্বকাপে অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস নেটওয়ার্কের হয়ে ধারাভাষ্য দেবেন বাংলাদেশ নারী দলের তারকা ক্রিকেটার সাথিরা জাকির জেসি।

স্টার স্পোর্টস ইংরেজির পাশাপাশি বাংলা, তামিলসহ বিভিন্ন ভাষায় ধারাভাষ্য চালু করেছে। সাথিরা জাকির জেসি বাংলায় ধারাভাষ্য দেবেন।

মঙ্গলবার বাংলাদেশ-ভারত ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপে ধারাভাষ্য জগতে অভিষেক হতে যাচ্ছে জেসির। বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ধারাভাষ্য দেয়ার অপেক্ষায় আছেন তিনি।

এবারের বিশ্বকাপে তিনটি ম্যাচে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করবেন জেসি। বাংলাদেশ-ভারত ম্যাচের পর ৩ জুলাই ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও ৪ জুলাই উইন্ডিজ-আফগানিস্তান ম্যাচে বাংলা ধারাভাষ্য কক্ষে থাকবেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
স্টার স্পোর্টসে ধারাভাষ্য দিতে মুম্বাইয়ের উদ্দেশে আজ বিকেলে ঢাকা ছেড়েছেন লালমনিরহাটের মেয়ে। এর আগে স্টার স্পোর্টসে বাংলাদেশের অনেক পুরুষ ক্রিকেটার ধারাভাষ্য দিলেও নারী ক্রিকেটার এবারই প্রথম। ভারতে যাওয়ার আগে রোমাঞ্চিত জেসি বলছিলেন, ‘বাংলাদেশের জন্য এটা একটা ইতিহাস। কোনো বাংলাদেশি মেয়ে স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেবে, আর সেটাও আমি, ভাবতে ভালো লাগছে।’

২৮ বছর বয়সী জেসি বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে ২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
লালমনিরহাটের এই ক্রিকেটার বিয়ের পর স্বামী-সংসার সামলেও দারুণভাবে সামলেছেন ক্রিকেট। করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরও

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft