1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও দোয়া মহাফিল তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ

বিরোধীদলীয় নেতা হচ্ছেন রওশন এরশাদ

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এবং জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

রওশন এরশাদ বর্তমান সংসদে বিরোধীদলীয় উপনেতা হিসেবে রয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বিরোধীদলীয় নেতা। এরশাদের মৃত্যূতে বিরোধীদলীয় নেতার পদ শূন্য হয়েছে।

এই প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, ‘রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হচ্ছেন এখন পর্যন্ত এমন সিদ্ধান্ত রয়েছে বলে জানি। ম্যাডাম (রওশন এরশাদ) সংসদে বিরোধীদলীয় নেতা আর জিএম কাদের পার্টি পরিচালনা করবেন।’

একাদশ সংসদে প্রথমে বিরোধীদলীয় উপনেতা ছিলেন জিএম কাদের। হুসেইন মুহম্মদ এরশাদ গত ৭ এপ্রিল চিঠি দিয়ে ছোট ভাই জিএম কাদেরকে সংসদে উপনেতার পদ থেকে সরিয়ে দেন। সেই পদে বসান স্ত্রী রওশন এরশাদকে।

অপর একটি সূত্র জানিয়েছে, শনিবার (২০ জুলাই) দুপুরে রওশনের বাসায় গিয়ে বৈঠক করেন জিএম কাদের। সেই বৈঠকে রওশন জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান হিসেবে আশির্বাদ করেন। পাশাপাশি তিনি নিজে (রওশন) বিরোধীদলীয় নেতা হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft