1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’ গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন

বিমানযাত্রীর পায়ুপথে মিলল ১ হাজার ইয়াবা

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৩০ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর পায়ুপথ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে এ সময় এক লাখ টাকাসহ আরও দুইজনকে আটক করে আর্মড পুলিশ। তারা হলেন সাইফুল (২৮) ও মোছাম্মদ মুন্নি (২৭)।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিকাল সাড়ে ৫টার দিকে সাইফুল ও মুন্নিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সাইফুল তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে তার পায়ুপথ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মুন্নির কাছে পাওয়া যায় ৯৬ হাজার ৯০০ টাকা।

জিজ্ঞাসাবাদে মুন্নি স্বীকার করেছে, মাদক কেনার জন্য সে এই টাকা নিয়ে এসেছিল। সে মিরপুরের মনিপুরের মাইকওয়ালা মসজিদের পেছনে বারেক মোল্লার মোড়ের একটি বাসায় ভাড়া থাকে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, দুজনের বিরুদ্ধে রাতে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

আটক সাইফুল কক্সবাজারের রামু থানার রামু কলগড় গ্রামের মৃত ফয়েজ আহমদের ছেলে। মুন্নি ভোলা সদর থানার ছোট চরসামাইয়া গ্রামের লিটনের স্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft