1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

বিভিন্ন ধরণের গুজব-অপপ্রচার ও আইন অমান্যকরণ রোধে গাইবান্ধায় পুলিশের উদ্যোগে গণসচেতনতা মূলক বিশাল র‌্যালী অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৩০ বার পড়া হয়েছে

জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন ধরণের গুজব-অপপ্রচার ও আইন অমান্যকরণ রোধে গত ২৮ জুলাই রোববার গণসচেতনতামূলক একটি বিশাল র‌্যালী পুলিশ সুপার কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে পুলিশের সদস্য, রাজনীতিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, ধর্মীয় নেতাসহ সর্বস্তরের মানুষ স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহণ করে।

গুজব, অপপ্রচার, গণপিটুনি, আইনকে নিজেদের হাতে তুলে নেয়ার প্রবনতা প্রতিরোধে জেলা পুলিশ আয়োজিত গণসচেতনতা মূলক র‌্যালীর আয়োজন করে। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, এম আব্দুস সালাম প্রমুখ।

পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া বলেন, সম্প্রতি বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহসহ নানা গুজব ছড়িয়ে জনমনে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। এতে আইন শৃংখলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশংকা দেখা দিচ্ছে এবং জনমনে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। সেইজন্য এধরণের গুজব সৃষ্টি করার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করার উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আইন হাতে না নিয়ে সন্দেহজনক কোন পরিস্থিতির সৃষ্টি হলে সাথে সাথেই তা পুলিশকে জানানোর জন্য তিনি আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft