1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ২২ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচারপ্রার্থীদের সহজে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার জন্য বিচারপতি ও সংশ্লিষ্ট অন্যান্যের প্রতি আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসাইনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারকের একটি প্রতিনিধি দল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন দাখিল করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে বলেন, সাক্ষাতকালে রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বিচারপ্রার্থীদের সহজে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে বিচারকদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান।
প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে তাঁর কাছে দাখিলকৃত প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।
রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সামগ্রিক কর্মকান্ড আরো বেগবান করতে গৃহীত বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন।
প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে সন্ধ্যাকালীন অধিবেশনের ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা জারি করা হয়েছে।
প্রধান বিচারপতি আরো বলেন, বিশেষ করে ৫ বছরের পুরনো অনিষ্পত্তিকৃত মামলাকে অগ্রাধিকার দিয়ে মামলা দ্রুত নিষ্পত্তি নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রাষ্ট্রপতি প্রতিবেদন দাখিলের জন্য প্রধান বিচারপতি ও প্রতিনিধি দলের অন্য সদস্যদের ধন্যবাদ জানান।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি তারিক উল হাকিম, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি মো. আসফাকুল ইসলাম, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি নাইমা হায়দার।
রাষ্ট্রপতির দফতরের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft