1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’ গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

বাংলাদেশের ক্রিকেট কোচ স্টিভ রোডস বরখাস্ত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ১৬ বার পড়া হয়েছে

চলতি বিশ্বকাপে তাদের খেলা শেষ করে দল ঢাকায় ফেরার একদিন পরই স্টিভ রোডসকে বরখাস্ত করা হয়েছে। বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সাথে চুক্তি নবায়ন না করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ খবর নিশ্চিত করেছেন। খবর বিবিসি বাংলার

তিনি বলেন, কোচের সাথে কথা বলে সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বিশ্বকাপে দলের পারফরমেন্স নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে কোচ স্টিভ রোডসের চুক্তি বাতিল করা হলো।

বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, লন্ডনে বিসিবির উপস্থিত সদস্যরা এক বৈঠকে বিশ্বকাপে দলের পারফরমেন্স পর্যালোচনা করেন। ঐ বৈঠকে কোচ স্টিভ রোডসের গেম প্ল্যান এবং ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের সাথে কমিউনিকেশন নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়।

ঐ সূত্র জানায়, সিদ্ধান্ত লন্ডনেই হয়েছে। সোমবার ঢাকায় বিসিবির প্রধান নির্বাহী বৈঠক করে মি রোডস এবং কোর্টনি ওয়ালশকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

আগামি বছর অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ পর্যন্ত স্টিভ রোডসের সাথে বিসিবির চুক্তি ছিল। অবশ্য কোর্টনি ওয়ালশের সাথে চুক্তি ছিল চলতি বিশ্বকাপ পর্যন্ত।

বিশ্বকাপে আটটি ম্যাচের মধ্যে বাংলাদেশ তিনটি ম্যাচে জিতেছে। হেরেছে বাকি পাঁচটিতে। পয়েন্ট তালিকায় ১০ টি দলের মধ্যে বাংলাদেশের অবস্থান আট নম্বরে, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের আগে।

২০১৮ সালের জুন মাসে দু বছরের চুক্তিতে স্টিভ রোডস বাংলাদেশ ক্রিকেটে দলের হেড কোচ হিসাবে যোগ দিয়েছিলেন। কিন্তু এক বছরের মধ্যে তাকে বিদায় নিতে হলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft