1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

নয়ন বন্ড নিহতের খবরে শুকরিয়া জানালেন রিফাতের স্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৫৫ বার পড়া হয়েছে

চোখের সামনে নিজের স্বামীকে নির্মমভাবে কুপিয়ে খুন করা হলো। শত চেষ্টা করেও স্বামীকে বাঁচানো গেল না ঘাতকদের হাত থেকে। কেউ এগিয়ে এলো না সহায়তার হাত বাড়িয়ে দিতে। গত বুধবার (২৬ জুন) বরগুনা সরকারি কলেজের সামনে দিনদুপুরে রিফাত শরীফ নামে এক যুবককে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড (২৫) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

এমন খবরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বামীহারা মিন্নি।

মঙ্গলবার (২ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা ফেরিঘাট এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন ঘাতক নয়ন বন্ড।

এর কয়েক ঘণ্টা পরই বাবার কাছ থেকে প্রথমে খবরটি জানতে পারেন মিন্নি। এসময় নয়ন বন্ড নিহতে স্বস্তি প্রকাশ করে মিন্নি সাংবাদিকদের বলেন, ‘শোকে বিধ্বস্ত আমি, ঠিক এমন একটা খবরের অপেক্ষায় ছিলাম। মঙ্গলবার সকালে বাবা এসে বললেন- পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে নয়ন বন্ড। এ খবর শুনেই সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছি। কারণ বিচারের জন্য আদালতে দৌড়াতে হলো না।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি দ্রুত সময়ের মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। ওরা ধরা পড়বে কি পড়বে না খুব শঙ্কায় ছিলাম। বিচার হবে কি হবে না তা নিয়ে ছিল আতঙ্ক। নয়নের নিহতের মধ্য দিয়ে সব শঙ্কা এবং আতঙ্ক দূর হয়েছে।’

মিন্নির চাওয়া হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদেরও যেন উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয়।

এদিকে ঘাতক নয়ন বন্ড নিহতের খবরে স্বস্তি ফিরেছে মিন্নির পরিবারের সদস্যদের মাঝেও।

উল্লেখ্য, গত বুধবার সকালে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে বাবা-মায়ের একমাত্র ছেলে রিফাতকে কুপিয়ে গুরুত্বর আহত করে অস্ত্রধারী দুই সন্ত্রাসী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওইদিনই বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসকরা রিফাতকে মৃত ঘোষণা করেন।

রিফাত হত্যার ঘটনার ভিডিও কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে। প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, সন্ত্রাসী দুই যুবক ধারালো দা দিয়ে রিফাতকে কোপাচ্ছে। পাশেই থাকা রিফাতের স্ত্রী মিন্নি সন্ত্রাসীদের প্রতিহত করার আপ্রাণ চেষ্টা করছেন।

ভিডিওতে যে দুই সন্ত্রাসীকে কুপিয়ে জখম করতে দেখা গেছে তাদের একজনের নাম নয়ন বন্ড ও অন্যজন রিফাত ফরাজী। উভয়েই স্থানীয়ভাবে ছিনতাই ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে। এর আগেও তারা নানা অপকর্মের কারণে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে।

এ ঘটনায় পর দিন নিহত রিফাত শরিফের বাবা দুলাল শরিফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!