1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

ঢাকা আসছেন নেদারল্যান্ডসের রানী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশে আসছেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি। এ সফরে জাতিসংঘের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করবেন তিনি।

আগামী ৯ জুলাই মঙ্গলবার বিকেলে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে রানীর। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজের ইনক্লুসিভ ফাইনান্স ফর ডেভেলপমেন্টবিষয়ক স্পেশাল অ্যাডভোকেট।

সূত্র জানায়, রানী ম্যাক্সিমার ঢাকা অবতরণের আগে আগামী ৮ জুলাই বাংলাদেশ পৌঁছাবে তার বিশেষ নিরাপত্তা দল এবং অন্যান্য সহায়তাকারী দল। ঢাকা সফরকালে বিশেষ নিরাপত্তা পাবেন ডাচ রানী। আগামী ১১ জুলাই রানী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতির ঢাকা সফর শেষ হবে।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছিলেন রানী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি। সফরসূচি অনুযায়ী, ঢাকা অবস্থানকালে ডাচ রানী হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করবেন।

৯ জুলাই বিকেলে রানী ম্যাক্সিমা সরাসরি হোটেল যাবেন। ১০ জুলাই সকাল থেকে ব্যস্ত সময় পার করবেন তিনি। সকালে ডেলিগেশন ব্রিফিংয়ের পর ঢাকায় জাতিসংঘ প্রধান কার্যালয়ে যাবেন। সেখানে একটি গোলটেবিলে অংশ নেবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রীসহ ঢাকা সফর সমাপ্তের আগে সরকারের উচ্চ পর্যায়ের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

রানী ম্যাক্সিমা বেশ কিছু কার্যালয় ও কার্যক্রম পরিদর্শন ছাড়াও বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগী অংশীদার, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আসছেন ডাচ রানী ও জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজের ইনক্লুসিভ ফাইনান্স ফর ডেভেলপমেন্টবিষয়ক স্পেশাল অ্যাডভোকেট। তিনি অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন।

‘তিনি মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় আর্থিক ব্যবস্থাপনার পাশাপাশি এখন সমাজের দরিদ্র শ্রেণি যাতে নিরাপদ আর্থিক সেবা পেতে পারে সে বিষয়ে কাজ করছেন। টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য অর্থনৈতিক সেবা নিয়ে তিনি অ্যাডভোকেসি করেন। তবে বিশেষ কোনো একক অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য তিনি বাংলাদেশ আসছেন না,’ বলেন এ কর্মকর্তা।

ইউএনডিপি সূত্র জানায়, শুধু ক্ষুদ্র ঋণ নয় আর্থিক খাতের সার্বিক উন্নতির জন্য প্রয়োজন স্থিতিশীলতা, সততা, ভোগ্যপণ্য উৎপাদন, আর্থিক উত্তরসূরিতা, ক্ষুদ্র ঋণ, ডিজিটাল অর্থায়ন, ব্যাংকসহ সকল বিষয়গলো। এ সকল বিষয়গুলো কীভাবে দেশগুলোর জাতীয় কৌশলে অন্তর্ভুক্ত হতে পারে তা নিয়ে কাজ করছেন রানী ম্যাক্সিমা। এছাড়া ২০২০ সালের মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে রেমিট্যান্স লেনদেনে খরচ কমিয়ে আনা নিয়ে কাজ করছে জাতিসংঘ।

বর্তমানে বিশ্বে রেমিট্যান্স লেনদেনে খরচ ৮ থেকে ১০ শতাংশ হয়ে থাকে। তা ৫ শতাংশে নামিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে। এক্ষেত্রে কোথায় খরচগুলো হচ্ছে তা চিহ্নত করা নিয়ে কাজ করছে জাতিসংঘ। রানীর বাংলাদেশ সফর বিশ্বের সকল মানুষকে অর্থনৈতিক অন্তর্ভুক্তির সচেতনতা তৈরির প্রয়াসের একটি অংশ।

দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়নের মতো বিষয়গুলোতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ২০৩০ এর টেকশই লক্ষ্যমাত্রা অর্জনে অর্থনৈতিক সেবায় যুক্ত হওয়া জরুরি।

জানা গেছে, উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা বা ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট-বিষয়ক বিশেষ পরামর্শক হিসেবে রানী ম্যাক্সিমাকে ২০০৯ সালে নিয়োগ দেন তৎকালীন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। বিশ্বব্যাপী দারিদ্র্য নিরসন, খাদ্য নিরাপত্তা ও শিক্ষার মতো উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ডাচ রানী ব্যাপক জনসচেনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft