1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় জেলা বিএনপির উদ্যোগে বন্যায় দূর্গত বিভিন্ন এলাকায় ত্রান বিতরন

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ বলেছেন, দেশের মানুষকে ভয়াবহ বন্যার দুর্যোগে রেখে প্রধানমন্ত্রী বিদেশ সফর করছেন। প্রধানমন্ত্রীর উচিত ছিল বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো। তিনি বলেন, সরকার এবং তাদের দলের স্থানীয় নেতাদের দুর্নীতির কারণে গাইবান্ধা আজ ভয়াবহ বন্যা কবলিত। সংস্কার না করায় ১৮টি পয়েন্টে বাঁধ ধসে গিয়ে এই বন্যার সৃষ্টি হয়েছে।

২২ জুলাই সোমবার বিভিন্ন এলাকায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব মন্তব্য করেন। খন্দকার আহাদ আহমেদের ব্যক্তিগত উদ্যোগে এবং গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার গাইবান্ধা সদর উপজেলার বোয়ালীর কয়ারপাড়া, খেয়াঘাট, বল্লমঝাড়, বাগুড়িয়া, কদমের তল, শহরের পূর্বপাড়া ও কুঠিপাড়ায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। তিনি জানান, বন্যার পানি সরে না যাওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ কাজ অব্যাহত থাকবে।

বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার ওমর ফারুক সেলু, আলমগীর সাদুল্লা দুদু, জেলা বিএনপির সাবেক সেক্রেটারী কামরুল হাসান সেলিম,জেলা যুবদলের সভাপতি রাগীব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন, জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক শেকেতুর রব অনিক জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জিম।

এছাড়াও উপস্থিত ছিলেন, আনিছুর রহমান তালুকদার বাবু, খোরশিদ আলম মনির, খন্দকার আল- আমিন, ইমাম হোসেন দুলাল , তাইফুর রহমান ফুয়াদ ,মেহেদী হাসান মুন , রাহী, আসীফ সাজ্জাদ ছোটন প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!