1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন পলাশবাড়ী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জসিম উদ্দীন সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী পলাশবাড়ীতে পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবি দিবস পালন গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন সংবাদ প্রকাশে বদল: হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণে ফিরেছে প্রকৌশল মান ও জবাবদিহি

গাইবান্ধার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত পানিবন্দী মানুষদের মধ্যে নানা রোগব্যাধি ছড়িয়ে পড়ছে ॥ জ্বালানি, বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ২৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে।

বন্যা দুর্গত এলাকায় পানিবন্দী পরিবারগুলোর মধ্যে বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং জ্বালানি সংকট বিরাজ করছে। এদিকে পানিবন্দী মানুষদের বন্যার পানিতে দেখা দিয়েছে, নানাবিধ রোগ জীবানুর ভাইরাস। অনেকে আক্রান্ত হয়ে পড়ছে পানিবাহিত নানাবিধ রোগে। ঘরবাড়ি ছেড়ে যাওয়া পরিবারগুলো নৌ-ডাকাতির শঙ্কায় রয়েছে। অনেক চরবাসী রাত জেগে বাড়ি পাহাড়া দিচ্ছে।

কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, বন্যায় জেলার বিভিন্ন এলাকায় ১২ হাজার ৮০৩ হেক্টর জমির ফসল নিমজ্জিত রয়েছে। এসব ফসলের মধ্যে রয়েছে আউশ, আমন বীজতলা, রোপিত আমন, পাট ও শাকসবজি।

রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আবদুল মতিন স্থানীয় সাংবাদিকদের সাথে বন্যা পরবর্তী কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভায় জানান, বন্যা কবলিত এলাকায় সরকারি ত্রাণ সহায়তা হিসেবে সাড়ে ৯শ’ মে. টন চাল, ১৫ লাখ টাকা এবং ৫ হাজার ৬শ’ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণে সহায়তা দেয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরও প্রয়োজনীয় সহায়তা দান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, সোমবার ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার ৮৯ সে.মি., ঘাঘট নদীর পানি বিপদসীমার ৪৬ সে.মি. এবং করতোয়া নদীর পানি বিপদসীমার ১ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft