1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

খালেদা জিয়া প্যারোল চাইলে সরকার দেখবে: কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৫৬ বার পড়া হয়েছে

দুর্নীতির দুই মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্যারোলে মুক্তির জন্য আবেদন করলে সরকার সেটি বিবেচনা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (৫ জুলাই) ধানমণ্ডির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা আগেও বলেছি, প্যারোলের আবেদন করলে সরকারের সংশ্লিষ্ট বিভাগ সেটি বিবেচনা করবে। কী অবস্থায় প্যারোল চাওয়া যায় সেই গ্রাউন্ড খালেদা জিয়ার আছে কিনা সেটিও বিবেচনা করা হবে।

বিএনপির এমপিদের শপথ, খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নেয়া সব মিলিয়ে বিএনপির সঙ্গে সরকার কোনো সমঝোতার পথে হাঁটছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের সঙ্গে কোনো সমঝোতার বিষয়ে আমার জানা নেই।

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাব দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, উন্নয়নে জ্বালা ধরে বলেই প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। সরকার নয়, দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দলটি।

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা মামলার রায় নিয়ে বিএনপির সমালোচনার প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, যেকোনো মামলার রায় হলেই তারা সরকারের ওপর দোষ চাপায়। শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলার রায় নিয়ে বিএনপির বক্তব্য পুরনো ঘটনার পুনরাবৃত্তি। এতে নতুন কিছু নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!