1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৩

  • আপডেট হয়েছে : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ২৮ বার পড়া হয়েছে

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কিশত্বার জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এসময় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সোমবার (১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির

কিশত্বারের জেলা প্রশাসক আংরেজ সিং রানা জানান, যাত্রীবাহী বাসটি কেশওয়ান-ঠাকরাই সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩৩ জন মারা যান। এ সময় আহত হয়েছেন আরও ২২ যাত্রী।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা হতাহতদের বাইরে বের করে নিয়ে আসেন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে ডোডা পার্বত্য এলাকায়, রাস্তার অবস্থা ছিল খুব খারাপ, সেই সঙ্গে বাসটি খুবই দ্রুত চলছিল এবং যাত্রী সংখ্যাও ছিল খুব বেশি।

পুলিশসূত্র থেকে জানানো হয়েছে, উদ্ধারকাজ চলছে। গত ২৭ জুন এ রকম এক বাস দুর্ঘটনায় প্রাণ হারায় ১১ শিক্ষার্থী। তার পর থেকে এ এলাকায় সব ধরনের প্যাকেজ ট্যুর বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে এ দুর্ঘটনায় জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি এক টুইটবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft