1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

কাল ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ২৩ বার পড়া হয়েছে

তিনদিনের সরকারি সফরে ঢাকা আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়ুন। শনিবার ঢাকা পৌঁছাবেন তিনি।

দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লি নাক-ইয়োন বাংলাদেশ, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাতার—এই চার দেশ সফরে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের সঙ্গে সিউলের কূটনৈতিক বৈচিত্র্য কৌশলের অংশ হিসেবে মধ্য ও দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালীকরণের লক্ষ্যে লি এই সফর করবেন।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর কাল শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

শনিবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় অবস্থানরত কোরিয়ান কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন লি।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী পরদিন রোববার সকালে সাভারে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এরপর তিনি সাভার ইপিজেডে ইয়াঙ্গুন হাইটেক সোয়েটার ওয়ার এবং ঢাকার মুগদায় অ্যাডভান্স নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ পরিদর্শন করবেন।

রোববার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকের পর বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেশ কয়েকটি চুক্তি হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ-কোরিয়া বিজনেস ফোরামে মূল বক্তব্য উপস্থাপন করবেন লি। সন্ধ্যায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি।

সোমবার ঢাকা ত্যাগের আগে লি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এদিন রাত ১১টায় তাজিকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন তাঁকে বিমানবন্দরে বিদায় জানাবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft