1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কংগ্রেস সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল গান্ধী - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন

কংগ্রেস সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল গান্ধী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন রাহুল গান্ধী। পদত্যাগপত্রে ভারতের সর্বশেষ সাধারণ নির্বাচনে পরাজয়ের দায়িত্বভার নেয়ার কথা উল্লেখ করেছেন।

এর আগেই তিনি পদত্যাগ করার আগ্রহের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু কংগ্রেস নেতারা আশা করছিলেন যে, তিনি সেই সিদ্ধান্ত বদল করবেন। রাহুল গান্ধীর পিতা, দাদী এবং দাদীর পিতা সকলেই ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। খবর বিবিসি বাংলার

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, যদিও ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি নিয়ে তার কোন ঘৃণা বা ক্ষোভ নেই, কিন্তু ভারত নিয়ে তাদের দৃষ্টিভঙ্গির বিষয়টিকে তার শরীরের প্রতিটি কোষ বিরোধিতা করে, যা বিভেদ ও ঘৃণার ওপর প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। যে, শুধু একটি রাজনৈতিক দলের বিরুদ্ধেই আমাদের লড়তে হয়নি …ভারত রাষ্ট্রের পুরো ব্যবস্থার সঙ্গ আমাদের লড়তে হয়েছে।

সর্বশেষ নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ব্যাপক বিজয় পেয়েছে।

তাদের এই বিপুল বিজয় বিরোধী দল ও পণ্ডিতদের হতবাক করে তুলেছে, যারা আশা করেছিলেন যে, নির্বাচনের ফলাফলে পার্থক্য হবে সামান্য।

দুহাজার চৌদ্দ সালের নির্বাচনে যখন কংগ্রেস শোচনীয়ভাবে পরাজিত হয়, তখনো দলটির সামনে ছিলেন রাহুল গান্ধী। ওই নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে কংগ্রেস মাত্র ৪৪টি আসনে জয় পায়। এ বছর তারা আসন পেয়েছে ৫২টি।

উত্তর প্রদেশে তাদের পারিবারিক আসন আমেথির আসনেও পরাজিত হয়েছেন রাহুল গান্ধী। যদিও কেরালা রাজ্যের একটি আসনে জয় পাওয়ায় এমপি হয়েছেন গান্ধী।

অভিযোগ রয়েছে যে, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদীর শক্তিশালী নেতৃত্বে দলটি সংখ্যালঘুদের ওপর হামলা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে তুলেছে। যদিও এসব অভিযোগ নাকচ করে দিয়েছে বিজেপি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!