1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত: জিএম কাদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৩০ বার পড়া হয়েছে

সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ভাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছোট ভাই জিএম কাদের।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ উপস্থিত ছিলেন।

জিএম কাদের বলেন, উনার কিডনি কিছু কিছু ফাংশান করছে। সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি। শ্বাসকষ্ট কালকে যেমন ছিল আজকে এমনই আছে। উন্নতি কিংবা অবনতি হয়নি। ফুসফুসে যে পনি জমেছিল তা আগের মতোই আছে। পরিস্থিতির উন্নতি হয়নি।

এই পরিস্থিতিতে অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা থাকে।

গত ২২শে জুন সিএমএইচে ভর্তি হওয়ার পর তার ফুসফুসে সংক্রমণের সঙ্গে দেখা দিয়েছে কিডনির জটিলতা।
তিনি বলেন, লাইফ সাপোর্ট বলতে আমরা যা বুঝি যে- ভেন্টিলেশনের মাধ্যমে, সম্পূর্ণ কৃত্রিমভাবে নিশ্বাস-প্রশ্বাস চালু রাখা, ওই অবস্থায় তিনি (এরশাদ) যাননি। তার অবস্থা আগের মতোই স্থিতিশীল আছে।

জিএম কাদের বলেন, উনি ডাকলে চোখ মেলছেন, তাকাচ্ছেন। ডাক্তারদের ভাষায় উনি তন্দ্রাচ্ছন্ন অবস্থার মধ্যে আছেন। কোনো সময় সজাগ হচ্ছেন, কোনো সময় আবার ঘুমিয়ে যাচ্ছেন। একেবারে সজ্ঞানে আছেন বলা যাবে না, তবে রেসপন্স করছেন। আমি দেখেছি। এরশাদের পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য জানতে হলে তার আনুষ্ঠানিক ব্রিফিংয়ের ওপর ভরসা করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, প্রয়োজন হলে আইএসপিআর ব্রিফ করবে। তবে এখন পর্যন্ত আমাদের সোর্সটাকেই জেনুইন সোর্স ধরে নেবেন। যদি কোনো খারাপ খবর থাকে আমরা সঙ্গে সঙ্গে জানাব। বাকি সময়ে ধরে নিতে হবে যে উনি স্থিতিশীল অবস্থার মধ্যে আছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft