1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
এজলাসে বিচারকের সামনেই আসামিকে হত্যা - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

এজলাসে বিচারকের সামনেই আসামিকে হত্যা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

কুমিল্লায় আদালত কক্ষের মধ্যে বিচারকের উপস্থিতিতে শুনানি চলাকালে এক আসামির ছুরিকাঘাতে নিহত হয়েছেন আরেক আসামি।

কুমিল্লা কোতওয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে। খবর বিবিসি বাংলার

তিনি জানিয়েছেন, আসামি দুইজন – হাসান এবং ফারুক – একই হত্যা মামলার আসামি।
কিভাবে ঘটলো এই হত্যাকাণ্ড

পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন। তিনি অপর আসামি মোহাম্মদ হাসানের ফুফাতো ভাই। তাদের একজনের নানা ও অন্যজনের দাদা হাজী আব্দুল করিম হত্যা মামলার আসামি এই দুই ব্যক্তি।

২০১৫ সালে হওয়া ঐ হত্যা মামলায় এই দুইজনই জামিনে ছিলেন।

সালাহউদ্দিন জানিয়েছেন, সোমবার মামলার শুনানিতে হাজিরা দিতে এসে মোহাম্মদ হাসান ছুরি হাতে আদালত কক্ষের সামনের করিডর থেকে তাড়া করেন ফারুক হোসেনকে।

সে সময় আদালতে তাদের মামলার শুনানি চলছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ফারুক দৌড়ে আদালত কক্ষে ঢুকে পড়ার পর, বিচারকের সামনেই হাসান ছুরিকাঘাত করে ফারুককে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই মারা যান ফারুক।

পুলিশ বলছে, হত্যা মামলা এবং জমিজমা সংক্রান্ত কারণে দুই আসামির মধ্যে পূর্ব বিরোধ ছিল বলে তাদের প্রাথমিক ধারণা।

মোহাম্মদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!