1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’ গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

ঈদকে কেন্দ্র করে নাশকতার কোনো আশঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ২১ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঈদকে কেন্দ্র করে নাশকতার কোনো আশঙ্কা নেই। তবু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আজ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে কোথাও কোনো নাশকতার আশঙ্কা নেই। দেশবাসী যাতে ঈদ নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য সারাদেশে নিরাপত্তা পর্যাপ্ত থাকবে। বিশেষ করে ডিপ্লোমেটিক এলাকায় বেশি নিরাপত্তা থাকবে। ঈদকে সামনে রেখে কোথাও কোনো নাশকতার আশঙ্কা নেই।

তিনি বলেন, পশুর হাট ছাড়াও ঈদ মৌসুমে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন নির্ধারিত স্থানেই যেন কোরবানির পশু জবাই করা হয় তা পর্যবেক্ষণ করা হবে। চোর, ছিনতাইকারী এবং অজ্ঞানপার্টির তৎপরতা রোধ করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার শপিং মলগুলোও পুলিশি নজরদারিতে থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া প্রশাসন সড়কে পশুবাহী ট্রাক তল্লাশি করবে না। প্রতিটি পশুর হাটে হাসিলের তালিকা ঝোলানো বাধ্যতামূলক করা হয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে হাটগুলোতে পুলিশি প্রহরা থাকবে। হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন রাখার কথা বলা হয়েছে।

তিনি বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। শ্রমিকদের বেতন ভাতা ও ব্যবসার স্বার্থে আগামী ৯ ও ১০ আগস্ট ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ব্যাংক খোলা রাখার বিষয়ে আমরা অনুরোধ করেছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft