1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৫৪ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে যুদ্ধ আসন্ন বলে জানিয়েছেন ইসরাইলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী জাচি হানেজবি। আগামী দুই বছরের মধ্যেই এ লড়াই শুরু হতে পারে বলেও জানান তিনি।

তিনি বলেছেন, ইসরাইল প্রস্তুত হচ্ছে ইরান ও ইরানের সামরিক বাহিনীর সঙ্গে লড়তে।

ইসরাইলি মন্ত্রিসভার এই সদস্য বলেছেন, ইরানের সঙ্গে একটি সামরিক সঙ্ঘাত হওয়ার সম্ভাবনা বেড়েই চলছে। তবে এটি হবে কি-না সেটি সময়ই বলে দেবে।

তার দাবি, ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়টি ইতোমধ্যে প্রক্সি যুদ্ধ থেকে সরাসরি যুদ্ধের দিকে মোড় নিয়েছে। এখন ইরান ও আমাদের (ইসরাইল) মধ্যে একটি প্রত্যক্ষ অথবা পরোক্ষ যুদ্ধ হবে। এটি এড়ানো অসম্ভব। তবে এই যুদ্ধ হবে ভয়ঙ্কর।

সিরিয়া ইস্যুতে হানেজবি বলেন, সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীনে ১০ হাজার যোদ্ধা লড়াই করছে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি লেবাননের লড়াইরত গোষ্ঠী হিজবুল্লাহ এক লাখ ৬০ হাজার রকেট সেখানে মজুত করেছে। যুদ্ধের ব্যাপারে তিনি বলেন, ইসরাইল যুদ্ধ না করেও তার খেসারত আর দিতে পারবে না, এর অর্থ হচ্ছে সিরিয়ায় ইরানকে তাদের অবস্থান নড়বড়ে করে দেয়ার জন্য একটি সবুজ বার্তা দেয়া।

তিনি বলেন, আমরা তাদের অবস্থান ক্ষতিগ্রস্ত করব; নতুবা আমাদের সীমান্তের কাছে একটি সন্ত্রাসী রাজ্য গড়ে উঠবে।

ইসরাইলি এই মন্ত্রী বলেন, আমরা ইরানকে এটা মনে করিয়ে দিতে চাই যে, সিরিয়ায় তাদের অবস্থান উপকারী নয়। সেখানে তাদের (ইরানের) পুনরায় অবস্থান ঠিক করে নেয়ার কোনো আশা নেই। তাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে, আমরা ইরানকে দমন করব। ইরানের সঙ্গে সরাসরি সঙ্ঘাতের ব্যাখ্যা দিয়ে হানেজবি বলেন, আমরা তাদের ওপর আঘাত হানব এবং তারা জবাব দিলেও আমাদের ক্ষয়ক্ষতি করতে পারবে না। ইরানিরা ইরাক অথবা লেবানন থেকে রকেট ছুড়তে সক্ষম; নিজ দেশ থেকেও। কিন্তু আমরা তাদের সব সঙ্ঘাত শেষ করে দেব বিজয়ের মাধ্যমে। সব ধরনের হুমকি থেকে কী ভাবে নিজেদের রক্ষা করতে হয় সেটি আমরা জানি। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা আছে, যেটি তাদের নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!