1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ইরানের বিপ্লবী গার্ড এখন বিশ্বের শীর্ষ পদাতিক বাহিনী - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

ইরানের বিপ্লবী গার্ড এখন বিশ্বের শীর্ষ পদাতিক বাহিনী

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থল বাহিনী এখন বিশ্বের শীর্ষ পদাতিক বাহিনীতে পরিণত হয়েছে। এমনটিই দাবি করেছেন বাহিনীটির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। বিপ্লবী গার্ড বাহিনীর স্থল সদস্যদের ইরানের কৌশলগত বাহিনী হিসেবেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার ইরানের মাশহাদে আইআরজিসির কমান্ডার ও স্থল বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে জেনারেল সালামি এসব মন্তব্য করেন।

ইরানের স্থল বাহিনী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জানিয়ে তিনি বলেন, ইরান এখন স্থলযুদ্ধের ক্ষেত্রে এমন শক্তি অর্জন করেছে যে, শত্রুকে যেকোনো যুদ্ধে পরাজিত করতে সক্ষম।

বিপ্লবী গার্ড বাহিনীর স্থল সদস্যদের ইরানের কৌশলগত বাহিনী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আইআরজিসির স্থল বাহিনী এখন বিশ্বের শীর্ষ পদাতিক বাহিনীতে পরিণত হয়েছে।

জেনারেল সালামি বলেন, আমরা স্থলের কোনো যুদ্ধ পরাজিত হব না। শত্রুরা ইরানের বিরুদ্ধে সামরিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

একই দিনে সশস্ত্র বাহিনীর আরেকটি অনুষ্ঠানে অংশ নিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি হুশিয়ারি করে বলেছেন, জাবাল আল-তারিক বা জিব্রাল্টার প্রণালিতে অবৈধভাবে ইরানি তেল ট্যাংকার জব্দের ঘটনায় ব্রিটেনকে যথাসময়ে উপযুক্ত জবাব দেয়া হবে।

জেনারেল বাকেরি বলেন, কোনো প্রতিক্রিয়া ছাড়া এটি ছেড়ে দেয়া হবে না। সঠিক সময়ে তেহরান উপযুক্ত জবাব দেবে। প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সময় ও স্থানে এ জবাব দেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!