1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

আজ দূত সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ২০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ লন্ডনে অনুষ্ঠিতব্য ইউরোপে অবস্থানরত বাংলাদেশ দূতদের সম্মেলনে অংশ নিবেন। এ ধরনের সম্মেলন এটিই প্রথম।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানান, শনিবার লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিবেন।
তিনি আরো জানান, ইউরোপের বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশের ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিবেন।
তারা হলেন, আবু জাফর (অস্ট্রেলিয়া), মো. শাহাদৎ হোসেন (বেলজিয়াম), মুহম্মদ আবদুল মুহিত (ডেনমার্ক), কাজী ইমতিয়াজ হোসেন (ফ্রান্স), ইমতিয়াজ আহমেদ (জার্মানী), জসিম উদ্দিন (গ্রীস), আবদুস সোবহান সিকদার (ইতালি), শেখ মোহাম্মদ বেলাল (নেদারল্যান্ড) , মুহম্মদ মাহফুজুর রহমান (পোল্যান্ড), রুহুল আলম সিদ্দিক (পর্তুগিজ), ড. এস এম সাইফুল হক (রুশ ফেডারেশন), হাসান মোহাম্মদ খন্দকার (স্পেন), নাজমূল ইসলাম (সুইডেন), শামিম আহসান (সুইজারল্যান্ড) এবং সাইদা মুনা তাসনীম (যুক্তরাজ্য)।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়, প্রধানমন্ত্রী ইউরোপে বাংলাদেশী দূতদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি বিশেষভাবে স্থান পাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft