1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
যুদ্ধ এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

যুদ্ধ এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের ‘নিরপরাধ’ জনগণের বিরুদ্ধে ‘অর্থনৈতিক সন্ত্রাস চালানোর জন্য আমেরিকার তীব্র সমালোচনা করে বলেছেন, যুদ্ধ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না।

তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে একটি ভিডিও পোস্ট করে এ মন্তব্য করেন। ভিডিওতে দেখা যায়, মার্কিন নিষেধাজ্ঞার কারণে একজন ইরানি মা নিজের প্রতিবন্ধী শিশুর জন্য কৃত্রিম পা সংগ্রহ করতে গিয়ে যে চরম হয়রানির শিকার হয়েছেন তার বর্ণনা দিচ্ছেন। ওই ভগ্নহৃদয় মা বলছেন, “আমার সন্তানের এই কৃত্রিম পা আমদানি করতে দেয়া হচ্ছে না। এই পায়ের সঙ্গে পরমাণু কর্মসূচির কি সম্পর্ক।” খবর পার্স টুডের।

এরপর টুইটার বার্তায় জারিফ লিখেছেন, ইরানের ওপর আমেরিকার চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সন্ত্রাসবাদে নিরপরাধ বেসামরিক মানুষ কষ্ট পাচ্ছেন। তিনি আরো লিখেছেন, “এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আসল অর্থনৈতিক যুদ্ধ। এই যুদ্ধ এবং আলোচনা- সেটা শর্তযুক্ত হোক কিংবা শর্তহীন- একসঙ্গে চলতে পারে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করার একদিন পর জারিফ ওই টুইটার বার্তা প্রকাশ করেন। পম্পেও রোববার সুইজারল্যান্ড সফরে গিয়ে বলেন, মার্কিন সরকার ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে চায়। এর আগে অবশ্য এই পম্পেও আলোচনায় বসার জন্য ইরানকে ১২ দফা শর্ত বেধে দিয়েছিলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আমেরিকার মনভোলানো কথাবার্তার কোনো মূল্য তেহরানের কাছে নেই। ওয়াশিংটনকে ইরানের ব্যাপারে আচরণে প্রকৃত পরিবর্তন আনতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!