1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পশু-পাখিরা যদি বিএনপির ভাষা বুঝতো তারাও হাসতো: তথ্যমন্ত্রী - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

পশু-পাখিরা যদি বিএনপির ভাষা বুঝতো তারাও হাসতো: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ৬৩ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শপথ নেওয়ার পর বিএনপির সংসদ সদস্যরা সেই সংসদে দাঁড়িয়ে বলে সংসদ অবৈধ। এগুলোতে শুধু মানুষ হাসে না, আমার মনে হয় পশু-পাখির যদি বিএনপির ভাষা বুঝতে পারত তারা হাসতো।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে জাতির পিতার স্বাধীনতার ঘোষণার প্রথম পাঠক এম এ হান্নানের স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি হাইকোর্টের রায়ে অবৈধ রাজনৈতিক দল দাবি করে হাছান মাহমুদ বলেন, যারা সংসদকে অবৈধ বলছেন, তাদের দলটাই তো অবৈধ। হাইকোর্ট রায় দিয়েছে আপিল বিভাগ সেটাকে বহাল রেখেছে। সেটা হলো ক্ষমতা দখল করে জিয়াউর রহমান যে সকল কর্মকাণ্ড করেছেন সবকিছুই অবৈধ। সেই হিসেবে জিয়াউর রহমান যে দলটি গঠন করেছেন সেটাও অবৈধ। বিএনপির হাইকোর্টের রায় অবৈধ একটি রাজনৈতিক।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার কখনোই আদালতের ওপর হস্তক্ষেপ করেনি। আমি বিএনপি নেতাদের বলবো এ ধরনের মিথ্যাচার না করে বরং বেগম জিয়ার আইনি লড়াইয়ে যারা আছেন তাদের মধ্যে যে সকল গলদ আছে একে অপরকে ল্যাং মারার যে প্রতিযোগিতা আছে সেটা বরং ঠিক করুন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যেভাবে মিথ্যাচার করছে, কবরের মধ্যে জিয়াউর রহমান যদি সেটা শুনতে পেতেন আমার মনে হয় তিনিও লজ্জায় কাত হয়ে শুয়ে পড়তেন। তিনি যে স্বাধীনতার ঘোষক, তিনি তার জীবদ্দশায় কখনো এ ধরণের দাবি করেন নাই। জিয়াউর রহমানের মৃত্যুর পর একদিন আমরা হঠাৎ শুনতে পেলাম স্বাধীনতার ঘোষক নাকি মেজর জিয়া!

বিএনপির পুরো রাজনীতিটা মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত দাবি করে আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, বিএনপির রাজনীতি শুধু মিথ্যাচার নয়, তাদের জন্মটাই হয়েছে অবৈধভাবে। বিএনপি প্রথমে ঘোষণা করেছিল একাদশ জাতীয় নির্বাচনকে তারা প্রত্যাখ্যান করবে এবং কোনোভাবেই সংসদে অংশগ্রহণ করবে না।

তিনি আরও বলেন, গণফোরাম থেকে যখন ২ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করলো, তারা প্রশ্ন তুলল কীভাবে তারা শপথ গ্রহণ করলো। এরপর তারা শুধু শপথ গ্রহণ করেছে তা নয়, মহিলা সিটের ভাগটাও তারা নিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!