মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

নীল নদ থেকে তোলা হয়েছে ৪০টি মরদেহ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯
  • ৫৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সুদানের বিরোধী দল-সংশ্লিষ্ট ডাক্তাররা বলছেন, নিরাপত্তা বাহিনী যেভাবে গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমন করছে তাতে গত কয়েকদিনে ১০০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার বিক্ষোভকারীদের একটি শিবির তুলে দেয়ার চেষ্টায় নিরস্ত্র লোকদের ওপর গুলিবর্ষণ করে অন্তর্বর্তীকালীন সামরিক সরকারের বাহিনী। খবর বিবিসি বাংলার

এর পর রাস্তাগুলোতে একটি আধাসামরিক বাহিনীর সদস্যরা রাস্তায় টহল দিচ্ছে এবং লোকজনকে মারধর করছে এবং গুলি চালাচ্ছে। অন্যদিকে বিক্ষোভকারীরা আরো সমাবেশের ডাক দিয়েছে।

বিরোধীদলীয় কর্মীরা বলছেন, তারা রাজধানী খার্তুমের পাশে নীল নদ থেকে ৪০ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

সুদানের ক্ষমতাসীন ট্র্যানজিশনাল মিলিটারি কাউন্সিল বলছে, অভিযোগগুলো তারা তদন্ত করে দেখবে।

খার্তুমের বাসিন্দারা জানিয়েছেন, আরএসএফ নামে পরিচিত কুখ্যাত আধাসামরিক বাহিনী, যার আগের নাম ছিল জানজাউইদ মিলিশিয়া, তার সদস্যরা শহরের সড়কগুলোর দখল নিয়েছে। এজন্য তারা প্রাণভয়ে আছেন।

ব্রিটেনের চ্যানেল ফোর টেলিভিশনে কাজ করেন সুদানি সাংবাদিক ইউসরা এলবাগির। সাবেক একজন সুদানি নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে তিনি খবর দিয়েছেন, নীল নদ থেকে যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের হয় পেটানো হয়েছে, নয়তো গুলি করে জলে ফেলে দেয়া হয়েছে। অন্যদের কুপিয়ে হত্যা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছেন, এটা একটা পাইকারি খুন। এ নিয়ে সুদানি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ মিত্র দেশ সৌদি আরবের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছে।

এর পর সৌদি সরকার বুধবার নানাবিধ রাজনৈতিক শক্তির সাথে আলোচনা আবার শুরু করার জন্য সুদানের প্রতি আহ্বান জানায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft