1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

৯/১১ হামলা আমাকে ইসলাম সম্পর্কে আগ্রহী করে তোলে: ধর্মান্তরিত জাপানী নারী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৫৫ বার পড়া হয়েছে

ইসলাম গ্রহণ কারী একজন জাপানিজ নারী জানিয়েছেন যে, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর তিনি ইসলাম ধর্ম সম্পর্কে অধ্যয়ন করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

২৭ তম Tehran International Quran Exhibition এ অংশ নিয়ে ফাতেমা হুশিনো নামের এই নারী বলেন, ৯/১১ আক্রমণের পর গণমাধ্যম সমূহ ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো শুরু করে।

আর এসব প্রোপাগান্ডামূলক সংবাদ দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, তার ইসলাম সম্পর্কে অধ্যয়ন করা জরুরি এবং ধর্ম টি সম্পর্কে সত্য জানা প্রয়োজন।

তিনি বলেন, ‘অনেক গবেষণার পর আমি বুঝতে পারলাম যে, গণমাধ্যম সমূহ মিথ্যা ছড়িয়ে দিচ্ছে। যদিও আমার একজন চাচা খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন ফলে আমি বাইবেল সম্পর্কে পরিচিত ছিলাম এবং পবিত্র কুরআনের সাথে তুলনা করার পর আমি জনাতে পারি যে, ইসলামের পবিত্র বই টি আরো অধিক সমন্বিত এবং ব্যাপক।’

ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার পরিবারের প্রতিক্রিয়া কি ছিল এ সম্পর্কে জানতে চাইলে হুশিনো বলেন, প্রথমে তারা আমার সিদ্ধান্তের একেবারেই বিরোধী ছিল এবং আমাকে পুনরায় বুদ্ধ ধর্মে ফিরে আসার জন্য প্রলুব্ধ করেছিল।

তিনি বলেন, ‘বিশেষত তারা আমার হিজাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পরবর্তীতে আমি তাদের কে বিষয় টি বুঝিয়ে দিতে সক্ষম হয়েছিলাম।’

প্রসঙ্গত, ইরানের তেহরান শহরের ইমাম খোমেনি প্রার্থনা কেন্দ্রে ২৭ তম ‘Tehran International Quran Exhibition’ চলমান রয়েছে যার এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘কুরআন, জীবনের অর্থ’। এটি মে মাসের ২৪ তারিখ অবধি চলমান থাকবে।

পবিত্র কুরআন উৎসবে আয়োজিত ‘Rahyaftegan’ নামক অনুষ্ঠানে প্রতি রাতে ধর্মান্তরিত মুসলিমরা ইসলাম ধর্মে তাদের আধ্যাত্মিক ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করে থাকেন।

সূত্র: iqna.ir

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!