1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

১০০ টাকা চাঁদা নিয়ে ছাত্রলীগ নেতা খুন

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ জুন, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ঈদে মাঠ সাজানোর জন্য মাত্র ১০০ টাকা চাঁদা নিয়ে প্রতিপক্ষের হাতুড়িপেটায় সোহেল রানা (২৮) নামে এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন।

রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সোহেল মহিষভাঙ্গা গ্রামের খলিলুর রহমান প্রামাণিকের ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য।

এর আগে সন্ধ্যায় উপজেলার বনপাড়া রশিদ ডিলারের মোড়ে এ হাতুড়িপেটার ঘটনা ঘটে।

জানা যায়, রোববার সকালে বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লায় ঈদগাহ মাঠ সাজানোর ১০০ টাকা তোলা কেন্দ্র করে ছাত্রলীগ নেতা সোহেলের সঙ্গে একই গ্রামের রাজীব হোসেনের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

সন্ধ্যা ৬টার দিকে সোহেল বনপাড়া রশিদ ডিলারের মোড়ে একটি চা স্টলে বসেছিলেন। এ সময় রাজীবের নেতৃত্বে ৫-৬ জন যুবক তাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এর পর স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে সোহেল মারা যান।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, সোহেল নামের এক তরুণ নিহত হয়েছেন এটি শুনেছি। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানাতে পারব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!