1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

হারলো বাংলাদেশ কিন্তু উত্তেজনার ম্যাচে মোড় ঘুরেছে যেখানে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯
  • ২৮ বার পড়া হয়েছে

বিশ্বকাপের দ্বিতীয় ওয়ানডেতে হেরে গেলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে হেরেছে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ।

প্রথম ১০ ওভার দুই দলই মাঝারি শুরু করে।

২৫ বলে ২৫ রান তুলে আউট হন সৌম্য সরকার ।

এরপর সাকিব আল হাসান ৬৮ বলে ৬৪ রান তোলেন।

কিন্তু অন্য কোনো ব্যাটসম্যানের খুব বেশি সহায়তা না থাকায় শেষ পর্যন্ত সাইফুদ্দিনের ক্যামিওতে বাংলাদেশ তোলে ২৪৪।

নিজেদের ইনিংসের শুরু থেকে বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলে নিউজিল্যান্ড।

তবে সাকিব আল হাসান এসে দ্রুত দুই উইকেট নেন। কিন্তু চাপ ধরে রাখা যায়নি উইকেট রক্ষক মুশফিকুর রহমানের ভুলে।

তামিম ইকবালের থ্রো স্ট্যাম্পের সামনে এসে ধরতে গিয়ে কেইন উইলিয়ামসনকে সহজ রান আউটের সুযোগ হারায় বাংলাদেশ।

এমনই কিছু মুহূর্তে ঘুরে যায় খেলার মোড় ।

দুটি রান আউটের সম্ভাবনা
সাকিব আল হাসান যখন বল হাতে নেন, এসে দুটি উইকেট নিয়ে ম্যাচের গতিপথে আঘাত হানেন।

এরপরই কেইন উইলিয়ামসনকে আউট করার বড় সুযোগ আসে।

কিন্তু তামিম ইকবালের থ্রো উইকেটের সামনে এসে ধরতে গিয়ে মুশফিকুর রহিম আগেই বেল ফেলে দেন।

যার ফলে টিকে যান উইলিয়ামসন। কিউই অধিনায়ক রান তোলেন ৪০।

রস টেইলরের সাথে উইলিয়ামসনের ১০৫ রানের জুটি ম্যাচ নিউজিল্যান্ডের মুঠোয় নিয়ে আসে।

এরপর মেহেদী হাসান মিরাজ এই জুটি ভাঙ্গেন, এক ওভারেই নেন দুটি উইকেট।
মিরাজ/মোসাদ্দেকের স্পিন

রস টেলর ও কেই উইলিয়ামসনের জুটি এক সময় মনে হচ্ছিল খেলা শেষ করে নিয়ে যাবেন।

সেখানে বাঁধ সাধেন মিরাজ ও মোসাদ্দেক।

মিরাজ পুরো ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে ২টি উইকেট নেন।

প্রথম ৩ ওভারে দেন তিনি ২০ রান।

মোসাদ্দেক হোসেন সৈকত ৮ ওভারে ৩২ রান দিয়ে দুটো উইকেট নেন।

এই দুই বোলারই মাঝপথে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেয়।

মুশফিকুর রহিম/সাকিবের ভুল বোঝাবুঝি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ১৪২ রানের জুটি ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়।

কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসানের সাথে এক রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝি হওয়ায় মুশফিক আউট হয়ে যান।

দিনশেষে মাশরাফী বিন মোর্ত্তজা বলেন কয়েকটি রান শর্ট ছিলো বলেন।

শেষ পর্যন্ত মুশফিকুর রহিম ওভাবে আউট হয়ে খানিকটা ব্যাকফুটে পড়ে যায় বাংলাদেশ।

মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, সাকিব অসাধারণ খেলেছে, ওকে সহায়তা করতে পারিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!