1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

হজ-ফ্লাইট শুরু ৪ জুলাই, ফ্লাইট পরিবর্তন করলেই জরিমানা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৫৭ বার পড়া হয়েছে

আগামী ৪ জুলাই থেকে চলতি মৌসুমের প্রথম হজ-ফ্লাইট শুরু হচ্ছে। নির্ধারিত সময়ে, নির্বিঘ্নে হজ-ফ্লাইট পরিচালনার জন্য সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বাংলাদেশ বিমানের উপ-মহাব্যস্থাপক, (জনসংযোগ) তাহেরা খন্দকার আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-৩০০১) এর একটি ফ্লাইট ৪ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ৪১৯ জন হজ-যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এছাড়া একই দিনে হজ-ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-৩১০১) সকাল ১১টা ১৫ মিনিটে, বিজি-৩২০১ বিকাল ১৫টা ১৫ মিনিটে, বিজি-৩৩০১ রাত ১৯টা ১৫ মিনিটে এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ২০টা ১৫ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। চট্টগ্রাম এবং সিলেট থেকে ও এবছর যথাক্রমে ১৯টি ও ৩টি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।

বাংলাদেশ থেকে এবছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ-যাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এবছর হজ-ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজ-যাত্রী, এরমধ্যে সরকারী ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ ব্যালটি অবশিষ্ট ৫৬ হাজার ৪০১ নন-ব্যালটি হজ্জ যাত্রী যাবেন বেসরকারী ব্যবস্থাপনায়।

এ বছর ফ্লাইটের সময় পরিবর্তন করলে হজযাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। হজযাত্রীরা টিকিট কেনার পর ফ্লাইটের ২৪ ঘণ্টা আগে সময় পরিবর্তন করলে ২০০ মার্কিন ডলার এবং যাত্রার ২৪ ঘণ্টার মধ্যে পরিবর্তন করলে ৩০০ মার্কিন ডলার জরিমানা আদায় করা হবে। এছাড়া নির্ধারিত ফ্লাইটে না গেলে টিকিটের টাকাও ফেরত দেবে না বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীরা যেকোনও ধারালো বস্তু, ছুরি, কাঁচি, নেইল কাটার, ধাতব দাঁতখিলান, কান পরিষ্কারক, তাবিজ ও গ্যাস জাতীয় বস্তু, অ্যারোসল এবং ১০০ মিলিলিটারের বেশি তরল পদার্থ হ্যান্ডব্যাগেজে বহন করতে পারবেন না। কোনও খাদ্যসামগ্রীও হজযাত্রীরা সঙ্গে নিতে পারবেন না। হজযাত্রীদের মালামাল পরিবহনে স্যুটকেস অথবা ট্রলিব্যাগ ব্যবহার করতে হবে। যেকোনও অবস্থায় গোলাকৃতি, দড়িবাঁধা ব্যাগ ইত্যাদি বিভিন্ন আকৃতির ব্যাগেজ গ্রহণ করবে না বিমান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!