1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

শিক্ষার কার্যক্রম বিকেন্দ্রীকরণের আহ্বান শিক্ষামন্ত্রীর

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

হয়রানি কমাতে শিক্ষার সব কার্যক্রম বিকেন্দ্রীকরণের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, শিক্ষার সব কাজে সেবা নিশ্চিত করতে হবে। শুধু শিক্ষা সপ্তাহে সেবা দেয়া হবে অন্য সময়ে সেবার নামে হয়রানির শিকার হয়ে ফিরে যেতে হবে তা বন্ধ করতে হবে।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) শিক্ষাসেবা সপ্তাহ (২৪ থেকে ৩০ জুন) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব (ভারপ্রাপ্ত) জাকির হোসেন ভূইয়া, অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, শিক্ষা মন্ত্রাণালয় ও মাউশির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিতি ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মাউশির সঙ্গে সারাদেশের অনেক মানুষ জড়িত, তারা প্রতিনিয়ত সেবা পেতে এখানে ছুটে আসছেন। অনেকে এসে সেবার নামে বিভিন্ন টেবিলে দৌড়ান। সেবার নামে ভোগান্তি পেয়ে তারা ফিরে যাচ্ছেন, এটি বন্ধ করতে হবে। শুধু শিক্ষা সপ্তাহে সেবা পাবে আর অন্য সময়ে হয়রানি হবে সেটি কাম্য নয়। সবাই যে সেবা দিতে দায়িত্ব নিয়েছেন সেই মানসিকতা তৈরি করতে হবে। শিক্ষকরা যদি সঠিক সেবা পান তবে তারাও নিজ প্রতিষ্ঠানে গিয়ে সঠিক দায়িত্বটি পালন করার চেষ্টা করবেন।

মন্ত্রী বলেন, শিক্ষাসেবা সপ্তাহে জনমানুষের সেবার বিষয়টি নিশ্চিত করতে হবে। শুধু শিক্ষা সপ্তাহে সেবা পাবে আর অন্য সময়ে হয়রানির শিকার হবে এটি হতে পারে না। শিক্ষার মান বাড়াতে হলে সেবা দেওয়ার বিষয়টি সবাইকে নিশ্চিত করতে হবে। হয়রানি কমাতে শিক্ষার সব কার্যক্রম বিকেন্দ্রীকরণের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি মহিবুল হাসান চৌধুরী বলেন, মাউশির কার্যক্রম আরো বেশি অনলাইনভিত্তিক করতে হবে। তবেই সেবাপ্রত্যাশীদের দূর-দূরান্ত থেকে এসে হয়রানির শিকার হতে হবে না। সহজেই তারা সেবা পাবেন। এর মাধ্যমে অনিয়ম কমে মানসম্মত শিক্ষাসেবা বাস্তবায়ন করা সম্ভব হবে।

এর আগে শিক্ষা উপমন্ত্রীর নেতৃত্বে মাউশির কর্মকর্তা-কর্মচারীদের একটি র‌্যালি মাউশিতে প্রবেশ করে। এরপর শিক্ষাসেবা সপ্তাহ সেবা স্টল উদ্বোধন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!